ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পায়রা সেতু দেখতে এসে প্রাণ গেল স্কুলছাত্রের

স্টাফ রিপোর্টার:  পটুয়াখালীর দুমকিতে উদ্বোধনের সপ্তম দিনে পায়রা সেতু দেখতে এসে রাইয়ান নামের এক স্কুল শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩ আরোহী।

সোমবার সন্ধ্যায় জেলার দুমকি উপজেলার পায়রা সেতুর দক্ষিণ প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান পটুয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান শাহারিয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,  রং সাইড দিয়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিকের অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল দু’টি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী রাইয়ানসহ ৪ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পটুয়াখালী হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে রাইয়ানের অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে ৭টায় তাদের অ্যাম্বুলেন্সযোগে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাইয়ানের মৃত্যু হয়।

পায়রা সেতুর টোলপ্লাজায় টহল পুলিশের ইনচার্জ এসআই উত্তম কুমার ভাট দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রাইয়ানের পরিচয় পাওয়া গেছে কিন্তু অপর ৩ জন  আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ট্যাগস

পায়রা সেতু দেখতে এসে প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট সময় ১১:৪২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১