ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।  আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ট্রাকের চালক চুয়াডাঙ্গা জেলার জীবননগড় সন্ধা গ্রামের হায়দার আলীর ছেলে আউয়াল মিয়া (৩০) ও রফিকুল ইসলাম (২৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয় লোকজন বলেন, মূলত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ট্যাগস

হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের

আপডেট সময় ১২:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।  আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ট্রাকের চালক চুয়াডাঙ্গা জেলার জীবননগড় সন্ধা গ্রামের হায়দার আলীর ছেলে আউয়াল মিয়া (৩০) ও রফিকুল ইসলাম (২৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয় লোকজন বলেন, মূলত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481