ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাঙ্গামাটি প্রতিনিধি:  রাঙ্গামাটির বাঘাইছড়িতে উগলছড়ি এলাকায় বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর।

সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১:৩০ মিনিটের দিকে উগলছড়ি উত্তরপাড়া মসজিদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার দেওয়া হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল রহমানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উগলছড়ি উত্তরপাড়া গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এর আগে রাতে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মৃত্যুবরণ করেন।

ট্যাগস

আপডেট সময় ০৩:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১