ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধী যে দলেরই হোক বিচার হবে: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার:  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় অপরাধী যে দলেরই হোক তার বিচার হবে।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের জন্য ৪২তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

সহকারী জজ ও সমপর্যায়ের ৭১ জন কর্মকর্তা এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছেন। আজ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

আনিসুল হক বলেন, যারা অপরাধ করবে তাদের বিচার হবে। সে যেই দলেরই হোক, যে গোষ্ঠীরই হোক, যে জাতিরই হোক। কিন্তু অপরাধী অপরাধীই, তার বিচার হবে।

আওয়ামী লীগ অবশ্যই অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকেও সে দীক্ষায়ই দীক্ষিত করেছেন বলে জনগণ সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঝুঁকে না। সে ক্ষেত্রে কেউ যদি ব্যক্তিস্বার্থে অন্যায় করে সেটাও অন্যায় এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

ট্যাগস

অপরাধী যে দলেরই হোক বিচার হবে: আইনমন্ত্রী

আপডেট সময় ০২:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১