ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পাবনায় সুইপার কলোনিতে খুন

পাবনা প্রতিনিধি : পারিবারিক বিরোধের জেরে পাবনা পৌর শহরের অনন্ত বাজার এলাকায় বিশাল রায় (২২) নামে একজন সুইপার খুন হয়েছেন। খুনে অভিযুক্তের নামও বিশাল। তিনি সম্পর্কে তার স্ত্রীর বড় ভাই।

নিহত বিশাল অনন্ত বাজারের দক্ষিণ রামপুর মহল্লার উত্তম রায়ের ছেলে।শনিবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে অনন্ত বাজারের সুইপার কলোনিতে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, নিহত বিশাল ও অভিযুক্ত বিশাল পেশায় তারা দুইজনই সুইপার। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ ছিল। এরই জেরে আজ (শনিবার) সকালে সুইপার কলোনির সামনে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভগ্নিপতি বিশালকে কুপিয়ে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত বিশাল। স্থানীয় লোকজন বিশালকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রেখেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যাক্তি ও অভিযুক্ত দু’জনের নামই বিশাল। তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। জড়িতকে ধরতে অভিযান চলছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পাবনায় সুইপার কলোনিতে খুন

আপডেট সময় ০১:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১