ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাবনায় পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা

পাবনা পৌর এলাকায় পরকীয়ার জেরে আকাশ হোসেন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাইম হোসেন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। আর ঘটনায় জড়িত সন্দেহে সুভেল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড়ের সোহেলের ছেলে এবং আহত নাইম সাধুপাড়ার মৃত লালু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধুপাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামে এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাঈমের কাছে। মঙ্গলবার রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলের সঙ্গে পরকীয়ার বিষয়ে কথা কাটাকাটি হয় আকাশ ও নাঈমের। একপর্যায়ে মিল্লাত তার হাতে থাকা ছুরি দিয়ে তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাবনায় পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫