ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ২

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ২

সিরাজগন্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ড. মোহাম্মদ সেলিমের ছেলে শেহেরিন সেলিম রিপনের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ হামলায় দুইজন আহত হয়েছে।

শুক্রবার (২২ আক্টোবর) বিকালে গান্ধাইল কুড়িপাড়ায় দাদা এম মনসুর আলীর বাড়িতে দুর্বৃত্তরা এ হামলায় চালায়। আহতরা হলেন- সীমান্ত বাজার এলাকার মো. মোনারুল ইসলাম (৩০) ও মো. ওয়ালিউল (৩৮)।

এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে শহীদ এম মনসুর আলীর ছোট ছেলে রেজাউল করিম ও সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ সেলিমের ছেলে শেহেরিন সেলিম রিপন গান্ধাইল কুড়িঁপাড়ায় দাদা ও বাবার পৈতৃক ভিটায় অর্ধনির্মিত বাড়ির কাজ সম্পন্ন করতে আসেন। সেখানে আগে থেকেই অবস্থান করে ছিলেন কাজিপুর ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবু সায়েমের নেতৃত্বে একদল দুবৃর্ত্তরা। তারা হটাৎ হামলা চালিয়ে মারধর ও ভাংচুরের ঘটনা ঘটায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহত রিপন জানান, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্যর ছেলে পৈতৃক ভিটায় এসে হামলার শিকার হলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে?

এবিষয়ে কাজিপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, মারপিটের ঘটনার খবর পেয়ে ঘটস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরবর্তীতে শেহরিন সেলিম রিপন কাজিপুর উপজেলা ত্যাগ করে সিরাজগঞ্জ শহরে উদ্দ্যেশে চলে যায়।

ট্যাগস

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত ২

আপডেট সময় ১২:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১