ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১৬

 আন্তর্জাতিক ডেক্স : রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় রিয়াজান প্রদেশে একটি বারুদ ও রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, মস্কোর প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলের ইলাস্টিক কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিরা সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

আগুন নিয়ন্ত্রণে ৫০টি গাড়ি নিয়ে কাজ করেছেন জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত ১৭০ জনকর্মী। কারখানায় যথাযথভাবে প্রযুক্তিগত প্রক্রিয়া পর্যবেক্ষণে ব্যর্থতার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

ট্যাগস

রাশিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১৬

আপডেট সময় ০৮:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১