ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে কার্টনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

বরিশাল নগরের সড়কের পাশ থেকে কার্টনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি:  বরিশাল নগরের সড়কের পাশ থেকে কার্টনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী মালেক রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করার সময় তার চোখে একটি কার্টন পড়ে।

পরে তিনি কাগজের কার্টনটি খুলে দেখতে পান মৃত নবজাতকের লাশ। পাশেই দায়িত্বরত এটিএসআই কালামকে বিষয়টি জানালে তিনি থানায় খবর দেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, রাস্তার পাশে একটি কাগজের কার্টনে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পরিচ্ছন্নতাকর্মী ও ট্রাফিক পুলিশ বিষয়টি জানালে পরে লাশটি উদ্ধার করা হয়।

কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে গত রাতেই ফেলে রাখা হয় লাশটি।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ট্যাগস

বরিশালে কার্টনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১