ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

প্রথম করোনা টিকার স্থায়ী অনুমোদন পেল ফাইজার

স্টাফ রিপোর্টার : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বের প্রথম টিকা হিসেবে যুক্তরাষ্ট্রের স্থায়ী অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা।

সোমবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) থেকে সম্পূর্ণ অনুমোদন পেয়েছে। টিকাটি প্রাথমিকভাবে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছিল।
করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে ফাইজারের টিকার কার্যকারিতা প্রমাণ পাওয়ার পরই এই স্থায়ী ছাড়পত্র পেল ফাইজারের টিকা।
৯ মাস আগে ফাইজারের টিকাকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। ৯ মাস পর পূর্ণ অনুমোদন দিলো প্রতিষ্ঠানটি। এই অনুমোদন যারা টিকা নিতে এতোদিন অনাগ্রহী ছিল তাদের আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এফডিএর কমিশনার জেনেট উডকক সরকারি এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, এ সিদ্ধান্ত আমাদের কাছে একটি মাইলফলক। এর ফলে আমেরিকার নাগরিকরা টিকা নেওয়ার জন্য আরও আত্মবিশ্বাসী হবেন বলেও দাবি করেন তিনি।
উডককের দাবি, মানবদেহে দীর্ঘমেয়াদি পরীক্ষার ফল বিশ্লেষণ করেই ফাইজারকে সম্পূর্ণভাবে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

প্রথম করোনা টিকার স্থায়ী অনুমোদন পেল ফাইজার

আপডেট সময় ১২:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১