আন্তর্জাতিক ডেক্স : কে বলেছে কোভিড আবহে বিয়েবাড়িতে কোনো জাঁকজমক নেই? সাধারণভাবে পরিবারের কয়েকজন সদস্যদের নিয়েই বিয়ের পর্ব মিটে যাচ্ছে ৷ পাকিস্তানের এই ভাইরাল হওয়া ভিডিও দেখলে অবাকই হতে হবে ৷
কারণ সেখানে দেখা যাচ্ছে ১০০ কেজি ওজনের লেহঙ্গা পরে বিয়ের আসরে বসেছেন কনে ৷ যার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বিশেষ সময় লাগেনি ৷
বিয়েতে আসা অতিথিরা প্রত্যেকেই জানিয়েছে, এমন বিশাল লেহঙ্গা তারা জীবনে দেখেননি ! আর শুধু ওজনে বেশি বা বিশাল আকারেই নয় ৷ লেহঙ্গাটি দেখতেও অত্যন্ত সুন্দর ৷ হাতের সেলাইয়ের কাজে ঝলমল করছিল লেহঙ্গাটি ৷ বিয়েতে সবাই কনের চেয়ে তার লেহঙ্গা দেখতেই বেশি ব্যস্ত ছিলেন ৷
সূত্র : নিউজ ১৮
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















