ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার পুচালে বুধবার দিবাগত মধ্যরাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। খবর : নিউজ ১৮।

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের জরোডায় ১ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়। তারা দুইজনই জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এর আগে বুধবার রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক পাকিস্তানি গুলিবিদ্ধ হয়৷

অন্যদিকে পুলওয়ামার পুচাল এলাকায় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ২ জনের৷ উত্তর কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের একজন শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবিও করা হয়েছে। এ সময় ভারতীয় দুইজন সেনা আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস

আপডেট সময় ১২:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১