ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বগুড়া প্রতিনিধি :  বগুড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সেই ব্যক্তি হলেন পিকআপ চালক হুমায়ন আহম্মেদ (৬৫)। শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের বাঘোপাড়া বগুড়া-রংপুর মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত পিকআপ চালক হুমায়নের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর স্থানীয়রা পিকআপ চালক হুমায়নকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম জানান, বগুড়ার দিকে আসা পিকআপের সাথে রংপুর দিকে যাওয়া একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপ চালক হুমায়ন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়েছে। এছাড়াও ট্রাক ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে৷

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৩:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১