ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় নওগাঁ পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নওগাঁ পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইইউজিআইআইপি প্রকল্প, এলজিইডির জিআইসিডি স্পেশালিস্ট অখিল রঞ্জন বিশ্বাস, নওগাঁ পৌরসভায় কর্মরত আইইউজিআইআইপি প্রকল্প, এলজিইডির সিডিএ নুর আলম, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সাবেক উপপরিচালক ডা. বিভাষ চন্দ্র মানী, নওগাঁ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বাবু, সহযোগী চিকিৎসক মাহফুজুর রহমান ও সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়ে। ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েডসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাত ধোয়ার এই অভ্যাস সহজ, সাশ্রয়ী ও কার্যকরভাবে রোগের বিস্তার রোধে সহায়তা করে।

তাঁরা আরও বলেন, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি।

বক্তারা জানান, নওগাঁ জেলার প্রতিটি এলাকার মানুষ যাতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা পায়, সে লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থাও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ট্যাগস

নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট সময় ০১:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬