ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আত্মীয়ের লাশ দেখতে গিয়ে নিজেই হলেন লাশ

নাটোর প্রতিনিধি  :  নাটোরের বড়াইগ্রামে আত্মীয়ের লাশ দেখতে যাওয়ার পথে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম আবু তালেব (৭০)। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

আহতরা হলেন, একই পরিবারের রোকেয়া বেগম (৬৫), রাবেয়া পারভীন (৪২) ও বড়াইগ্রামের ফুলবতী গ্রামের রানা আহমেদ (৩০)।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিকা বেগম (৬৫) মারা যান। শনিবার দুপুরে আবু তালেব তার পরিবারের লোকদের সাথে নিয়ে লাশ জানাজা ও দাফনের জন্য প্রাইভেটকারে বনপাড়া আসছিলেন।

পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় এলে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চার যাত্রীই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু তালেবের মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মখলেছুর রহমান জানান, চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আত্মীয়ের লাশ দেখতে গিয়ে নিজেই হলেন লাশ

আপডেট সময় ০৭:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১