আন্তর্জাতিক ডেক্সঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান কানাডার পাকিস্তানি বংশোদ্ভূত এক মুসলিম পরিবারের ৪ সদস্যকে নির্মমভাবে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে জোরদার লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৯ জুন) তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় কমিটির বৈঠকে এরদোয়ান বলেন, কানাডায় মুসলিম পরিবারের ওপর হওয়া সর্বশেষ হামলার প্রধান কারণ হচ্ছে ইসলামোফোবিয়া। তুরস্ক অবিরামভাবে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং নিপীড়িতদের অধিকার রক্ষা করবে। কারণ ইসলামের প্রতি বিদ্বেষ ও ঘৃণা থেকে বিভিন্ন দেশে মুসলিমরা হত্যা ও বৈষম্যের শিকার হন।
এরদোয়ান আরও বলেন, সোমবার (১৪ জুন) আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠককালে এই সমস্যাটির ব্যাপারে আলোচনা এবং এর সমাধান বের করব। পশ্চিমা দেশগুলোতে, বিশেষত ইউরোপে বসবাসকারী মুসলিম সম্প্রদায়কে বেশ সমস্যায় ফেলছে ইসলামোফোবিয়া, বর্ণবাদ এবং জেনোফোবিয়ার ক্রমবর্ধমান প্রবণতা।
বিশ্ব মুসলিম নেতাদের মতে, এসব বৈষম্য বিভিন্ন দেশে বসবাসকারী লাখ লাখ মুসলমানদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















