ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

অননুমোদিত’ কোভিড টিকা কিনছে ভারত

ডেক্স রিপোর্ট :সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত এবার অননুমোদিত একটি করোনাভাইরাস টিকার ৩০ কোটি ডোজ কেনার চুক্তি করেছে।

ভারতীয় কোম্পানি বায়োলজিকাল ই-র নামহীন ওই টিকার তৃতীয় ধাপের ট্রায়াল চলছে; আগের দুই ধাপের ট্রায়ালে এটি ‘আশাপ্রদ ফল’ দেখিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

বিবিসি জানিয়েছে, ২০ কোটি ৬০ লাখ ডলারের ক্রয়াদেশের মাধ্যমে ভারত এবারই প্রথম এমন একটি টিকা কিনতে যাচ্ছে, যা এখন পর্যন্ত দেশটির কর্তৃপক্ষের জরুরি অনুমোদন পায়নি।

টিকাদান কর্মসূচিকে গতিশীল করতে ভারত যখন হিমশিম খাচ্ছে, তখন বায়োলজিকাল ই-র কাছ থেকে সরকার এ টিকা কেনার সিদ্ধান্ত নিল।

ভারতে এখন পর্যন্ত নাগরিকদের ২২ কোটির সামান্য বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে, দেশটির মোট জনসংখ্যা অনুপাতে এ সংখ্যা খুবই কম।

ঘাটতির কারণে দেশটির ১০ শতাংশেরও কম বাসিন্দা এখন পর্যন্ত করোনাভাইরাসের টিকার মাত্র একটি ডোজ পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

অননুমোদিত’ কোভিড টিকা কিনছে ভারত

আপডেট সময় ০২:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১