ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

আয়ারল্যান্ড সেজেছে হলুদ ফুলে অপরূপ সাজে

ডেক্স রিপোর্ট :কথায় বলে আনন্দের কথা জানাতে হয় হলুদ ফুল দিয়ে। হলুদ আবার বন্ধুত্বের রঙও। গ্রীষ্মের শুরুতেই বাহারি হলুদ ফুলে ছেয়ে গেছে আয়ারল্যান্ডের পথঘাট। রাস্তার দু’পাশে, মাঠে-পার্কে ছড়িয়ে থাকা এই ফুল অপরূপ সৌন্দর্যমণ্ডিত করেছে ইউরোপের এই দেশটিকে।

দিনের কিছু সময় হালকা ঠাণ্ডা, আবার কিছুটা গরমে আয়ারল্যান্ডের প্রকৃতিতে এসেছে অনেক পরিবর্তন। হলুদ আর বাসন্তি ফুলে ছেয়ে গেছে পথঘাট। গ্রীষ্মের আলো ঝলমলে দিনগুলোকে আরও রাঙিয়ে তুলতেই যেন প্রকৃতির এ আয়োজন।

বার্বারিস, ল্যাবার্নাম অ্যানগাইরিস বা সোনালি বৃষ্টি নামের ফুল ছাড়াও নানা জাতের ফুলগুলো যেন আকাশের সঙ্গে সখ্যতা করার মায়াময় আকুতি তুলে ধরছে। মোহময় এ সৌন্দর্য্য উপভোগে ঘর থেকে বেরিয়ে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা।

সবুজ পাতার মাঝে হলুদের এই বর্নিল আলোর খেলায় প্রকৃতি যেন নবযৌবনা। চারিদিকে শুধু নানা জাতের হলুদ ফুলের ছড়াছড়ি। গ্রীষ্মের মাঝে এ যেন ঝুলে থাকা হলুদের শীতলপাটি। সুখ আর আনন্দের ভাষা যদি প্রকাশ হয় হলুদ ফুলল,তবে সে সুখানন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের মাঝে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

আয়ারল্যান্ড সেজেছে হলুদ ফুলে অপরূপ সাজে

আপডেট সময় ১২:৩৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১