ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস হলেন মনিরা বেগম

স্টাফ রিপোর্টারঃ  প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব (পিএ)-২ নিয়োগ দিয়েছেন। বুধবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসাবে নিয়োগ করা হলো।

প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা মনিরা বেগমকে তার একান্ত সচিব-২ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এপিএস নিয়োগ পাওয়ার আগে মনিরা বেগম মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস হলেন মনিরা বেগম

আপডেট সময় ১০:৩৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১