ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতে দৈনিক মৃত্যু ফের তিন হাজারের ওপরে

ডেক্স রিপোর্ট :ভারতে ৩৫ দিন পর মঙ্গলবার করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজারের নিচে নামার পর বুধবার তা বেড়ে আবার ৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া দৈনিক সংক্রমণও গতকালের চেয়ে ৫ হাজারের মতো বেড়েছে। যদিও তা দেড় লাখের নিচেই রয়েছে। এছাড়া কমেছে সক্রিয় রোগীর সংখ্যা।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বুধবার ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২০৭ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ১০২ জন।

দৈনিক সংক্রমণ কমতে শুরু করার পর দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে তা কমছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লাখেরও বেশি। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৭ লাখ ৯৩ হাজার ৬৪৫ জন।

সক্রিয় রোগীর পাশাপাশি ভারতে সংক্রমণের হারও কমছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৬.৫৭ শতাংশ। এসময় করোনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৭৭৩ জনের।

বিভিন্ন রাজ্যে সংক্রমণ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতেই সার্বিকভাবে কমছে আক্রান্তের সংখ্যা। ভারতে এখন সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটছে তামিলনাড়ুতে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন সাড়ে ২৬ হাজার জনেরও বেশি। কর্নাটক ও মহারাষ্ট্রে তা কমে ১৪ হাজারে নেমেছে। তবে কেরালায় সংক্রমণের হার এখনও বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন সাড়ে ১৯ হাজারের বেশি।

অন্ধ্র্রপ্রদেশে আগের চেয়ে আক্রান্ত কমলেও গত ২৪ ঘণ্টায় তা ১১ হাজারের ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে সংক্রমণ নেমে এসেছে সাড়ে ৯ হাজারের নিচে। ওড়িশাতে নতুন আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজারের মতো। আসামেও দৈনিক সংক্রমণ কমে ৫ হাজারের নীচে নেমেছে। ভারতের বাকি রাজ্যগুলোতে আক্রান্ত দেড় থেকে আড়াই হাজারের আশপাশেই থাকছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতে দৈনিক মৃত্যু ফের তিন হাজারের ওপরে

আপডেট সময় ১১:৩৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১