ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বুধবারও সৌদি যেতে পারেনি অনেক প্রবাসী

ডেক্স রিপোর্ট :সৌদি আরব যেতে হোটেল বুকিং নিয়ে জটিলতা চরমে পৌঁছেছে। টিকিট, ভিসা ও করোনা টেস্ট করার পর বুধবারও (২৬ মে) যাত্রা করতে পারেননি অনেক প্রবাসী।

এখন আর হোটেল বুকিং দেবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে এয়ারলাইন্সের পক্ষ থেকে। এতে আকামার মেয়াদ বাড়লেও সৌদি আরবে যেতে অনিশ্চয়তা কাটছেই না তাদের।

গত ২০ মে থেকে সৌদিগামী যাত্রীদের হোটেলে কোয়ারেন্টাইনের নিদের্শনা কার্যকরের পর থেকে শুরু হয় প্রবাসীদের ভোগান্তি। ২৪ মে পর্যন্ত প্রথম চার দিন কারওয়ানবাজার ও শাহজালাল বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্স থেকে বুকিং দেওয়া হলেও মঙ্গলবার থেকে চরমে উঠে ভোগান্তি।

এ দুই জায়গায় ধর্না দিয়েও হোটেল বুকিং দিতে পারেননি কেউ। যাত্রীদের বলা হয়, নিজ নিজ কফিলের (নিযোগকর্তা) মাধ্যমে হোটেল বুকিং দিতে হবে। এ অবস্থায় বুধবারও সৌদিগামীরা টাকা নিয়ে বিমানবন্দরে এসেও হোটেল বুক করতে না পারায় যেতে পারেননি বেশিরভাগ।

এয়ারলাইন্স থেকে যাত্রীদের আগাম কোনো তথ্য না জানানোয় সীমা ছাড়িয়েছে দুর্ভোগ। টিকিট রি-শিডিউল ও পুনরায় করোনা টেস্ট করার অর্থও নেই অনেকের কাছে। টিকিট রিইস্যুতেও পোহাতে হচ্ছে ভোগান্তি।

ভুক্তভোগীরা বলেন, দুদিন ধরে অফিস বন্ধ রয়েছে। আজও কোনো সমাধান দিতে পারেনি তারা। ফ্লাইট বাতিল হচ্ছে, আমাদের এ হয়রানি কেন?

কর্তৃপক্ষ বলছে, সৌদি থেকে হোটেল বুকিং দিতে হবে, এখন যে সময় আছে সেখানে কীভাবে আমরা এই কাজ করব। নিয়ম যদি পরিবর্তন করতে হয় তাহলে তো আগে থেকে আমাদের জানাতে হবে।

তবে যাদের সৌদি আরবে এক ডোজ আর বাংলাদেশে দুই ডোজ করোনার টিকা দেওয়া আছে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। দিতে হবে না হোটেল বুকিংও।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বুধবারও সৌদি যেতে পারেনি অনেক প্রবাসী

আপডেট সময় ০৩:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১