ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারত থেকে বিপদজ্জনক বার্তা পাওয়া যাচ্ছে: কাদের

ডেক্স রিপোর্ট :ভারত থেকে বিপজ্জনক বার্তা পাওয়া যাচ্ছে বলে আশঙ্কা কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ভয়ংকর ভারতীয় ধরন।

এতে দেশে এবার তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে। সামান্যতম উদাসীনতায় বিপদজ্জনক ভবিষ্যতেরই পূর্ভাবাস উল্লেখ করে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (৯ মে) সকালে রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘মুজিববর্ষ ও কোভিড-১৯ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, এদেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে মোকাবিলা করেছে। চলমান করোনা দুর্যোগও সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে বাংলাদেশ।

তিনি এখনই সকলকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে যার যার অবস্থানে থেকে ঈদ উদযাপন করে এই প্রাণঘাতি করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র লক্ষ্য।

শনিবারও ভারতে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল। দেশটি করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড। ফুটপাতও এখন শ্মশানঘাটে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে ওবায়দুল কাদের বলেন, দেশে তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে।

অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখনো দেশে রাজনীতির ‘ব্লেম গেইম’ চলমান উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যত দোষ কেবল শেখ হাসিনা ও তার সরকারের। অথচ বাংলাদেশ এখনো তুলনামূলকভাবে ভালো আছে।

শেখ হাসিনার মতো সাহসী, দূরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে। জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন, এ কথা তার নিন্দুকেরাও স্বীকার করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারত থেকে বিপদজ্জনক বার্তা পাওয়া যাচ্ছে: কাদের

আপডেট সময় ০২:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১