স্টাফ রিপেটার:ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে একটি কার্গো জাহাজের চারজন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওই দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন। জীবিত উদ্ধার করা হয়েছে সাতজনকে।
বিবিসি জানায়, গত সোমবার বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি উপকূলের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে স্রোতের তোরে কিছু অংশ ডুবে যায়।
তবে তার আগেই জাহাজের নাবিকরা জাহাজ ছেড়ে চলে যায় বলে দেশটির কোস্টগার্ড জানালেও পরবর্তীতে চারজনের মরদেহ তীরে ভেসে আসে।
প্রায় দুই হাজার লিটার ডিজেল বহনকারী জাহাজটিতে ২০ জন নাবিক ছিল বলে জানা গেছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 
















