ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চট্টগ্রামে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

স্টাফ রিপোটার : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এটাই এ জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৩ জনে। ওই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৮ জন। এ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৩১৯।

রোববার (১১ এপ্রিল) জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯টি ল্যাবে এক হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ২১ শতাংশ। আক্রান্তদের মধ্যে ২০৪ জন মহানগরীর এবং ২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নগরীর ছয়জন এবং বিভিন্ন উপজেলার তিনজন রয়েছেন।

এর আগে গত ৮ এপ্রিল এবং গত বছরের ২ জুলাই চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ৬ জন করে মারা যান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চট্টগ্রামে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

আপডেট সময় ০৪:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১