ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

পাবনার সদর উপজেলার ফলিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৩৩) নিহত হয়েছেন।

শনিবার (১০ এপ্রিল) বিকেলে টেবুনিয়া-চাটমোহর সড়কের মালিগাছা ইউনিয়নের ফলিয়ায় দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, নিহত রবিউল ইসলাম পাবনা থেকে মোটরসাইকেল যোগে চাটমোহর ফেরার পথে ফলিয়ায় পৌঁছালে বিপরীতদিক থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি জানান, পরিবারের অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ট্যাগস

পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৮:৩২:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১

পাবনার সদর উপজেলার ফলিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৩৩) নিহত হয়েছেন।

শনিবার (১০ এপ্রিল) বিকেলে টেবুনিয়া-চাটমোহর সড়কের মালিগাছা ইউনিয়নের ফলিয়ায় দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, নিহত রবিউল ইসলাম পাবনা থেকে মোটরসাইকেল যোগে চাটমোহর ফেরার পথে ফলিয়ায় পৌঁছালে বিপরীতদিক থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি জানান, পরিবারের অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481