ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতার ঘরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ!

স্টাফ রিপোর্টঃ গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মাসুদ রানার বাসা থেকে আজ শনিবার দুপুরে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা জেলা শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়নপুর এলাকায় ওই আওয়ামী লীগ নেতার বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম হাসান আলী (৪৫)। তিনি শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়েছে। আটক মাসুদ রানা এলাকায় কুখ্যাত দাদন ব্যবসায়ী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, আজ সকালে শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়ণপুর এলাকায় আওয়ামী লীগ নেতার বাসায় একটি মরদেহ ঝুলে রয়েছে বলে পুলিশকে খবর দেওয়া হয়। দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করা হয়েছে।

তাকে কড়া নিরাপত্তায় বাসা থেকে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় উত্তেজিত জনতা মাসুদের বাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। মাসুদ রানা এ সময় জনতার হাতে লাঞ্ছিতও হন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের স্ত্রী বিথী বেগম জানায়, বেশকিছু দিন ধরে সুদের টাকার জন্য হাসান আলীকে নিজ বাসায় আটকে রাখেন মাসুদ রানা। এ নিয়ে সদর থানায় সালিস বৈঠকও হয়। আজ শনিবার তার বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

আওয়ামী লীগ নেতার ঘরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ!

আপডেট সময় ০৪:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১