ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়া-ঢাকা মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় শুক্রবার সকাল আনুমানিক ৬ টার দিকে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।

ঢাকা থেকে বগুড়াগামী একটি দুরপাল্লার বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনে নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, শাজাহানপুর উপজেলার ডেমাজানী হিন্দুপাড়ার কালীদাস (৭২) এবং একই উপজেলার অটোটেম্পু চালক শাহ জামাল (৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া দিক থেকে একটি সিএনজি চালিত অটোটেম্পু ঢাকা দিকে যাচ্ছিল। মাঝিড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে স্পিডব্রেকারে ব্রেক করলে পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক টেম্পুর পিছনে সজোরে ধাক্কা মারে।

এসময় টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশে ছিটকে পড়ে গেলে ঢাকা দিক থেকে আসা (বিপরিত দিক) শাওন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৬৩৯৭) চাকার নীচে পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিনজন মারা যান। অপর একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান।

হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। শাওন পরিবহন নামের বাসটি আটক করা হয়েছে।

ট্যাগস

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

আপডেট সময় ১১:০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481