ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী Logo নওগাঁর সাপাহারে মাদরাসার পুকুর দখল নিয়ে হামলা ও লুটপাট

জয়পুরহাটে ধর্ষণের মামলার রায়ে ধর্ষকের ৪২ বছরের কারাদন্ড

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামে ধর্ষণের শিকার কিশোরীর (১৩) আত্মহত্যার ঘটনার মামলার রায়ে ধর্ষকের ৪২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল। কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মাসুদ রানা। তিনি হরিপুর উত্তরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩০ জুন দুপুরে জয়পুরহাটের হরিপুর উত্তরপাড়া গ্রামের কিশোরী খাতিজা বেগম বাড়ির পাশে নিজেদের খেতে যায়।

সেখানে তাকে একা পেয়ে পার্শ্ববর্তা পাটখেতে নিয়ে ধর্ষণ করেন মাসুদ। কিশোরীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে মাসুদ পালিয়ে যান।

ওই ঘটনার একদিন পর ২ জুলাই খাতিজা নিজ শয়নকক্ষে বিষপানে আত্মহত্যা করে। পরে খাদিজার বাবা হেলালুদ্দিন বাদী হয়ে পরদিন ৩ জুলাই জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা  

জয়পুরহাটে ধর্ষণের মামলার রায়ে ধর্ষকের ৪২ বছরের কারাদন্ড

আপডেট সময় ০৬:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামে ধর্ষণের শিকার কিশোরীর (১৩) আত্মহত্যার ঘটনার মামলার রায়ে ধর্ষকের ৪২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল। কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মাসুদ রানা। তিনি হরিপুর উত্তরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩০ জুন দুপুরে জয়পুরহাটের হরিপুর উত্তরপাড়া গ্রামের কিশোরী খাতিজা বেগম বাড়ির পাশে নিজেদের খেতে যায়।

সেখানে তাকে একা পেয়ে পার্শ্ববর্তা পাটখেতে নিয়ে ধর্ষণ করেন মাসুদ। কিশোরীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে মাসুদ পালিয়ে যান।

ওই ঘটনার একদিন পর ২ জুলাই খাতিজা নিজ শয়নকক্ষে বিষপানে আত্মহত্যা করে। পরে খাদিজার বাবা হেলালুদ্দিন বাদী হয়ে পরদিন ৩ জুলাই জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481