ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানকে মরিয়ম নওয়াজের কঠোর হুঁশিয়ারি

মরিয়ম নওয়াজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মরিয়ম নওয়াজের নেতৃত্বে একাট্টা হচ্ছে দেশটির বিরোধী দলগুলো। পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে মঙ্গলবার গণইস্তফা দেওয়ার কথা রয়েছে বিরোধী দলের সদস্যদের।

এর মধ্য দিয়ে ইমরান খান সরকার পতন ঘটানোর হুমকি দিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সহসভাপতি মরিয়ম নওয়াজ।

যদি এমনটি না-ও হয়, বিরোধী ১১ দলের জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) মঙ্গলবার একটা বড় সিদ্ধান্ত নেবে বলে গণমাধ্যমকে জানিছেন মরিয়ম। খবর জিও নিউজের।

বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেহাল অর্থনীতির মতো নানাবিধ বিষয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের ওপর লাগাতার চাপ বাড়াচ্ছেন বিরোধীরা।

১৬ অক্টোবর থেকে এখনও পর্যন্ত দেশের নানা প্রান্তে অন্তত পাঁচটি সরকারবিরোধী সভা করেছে পিডিএম। পরবর্তী সভা রয়েছে লাহৌরে ১৩ ডিসেম্বর।

ইমরান খানের সরকার ওই সভা আয়োজনের অনুমতি নাও দিতে পারে। যদিও ইমরান খান জানিয়েছেন কাউকে আটকানো হবে না।

কিন্তু সমাবেশে উপস্থিত প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করা হবে।  রোববার লাহোরে দলীয় সোশ্যাল মিডিয়াকর্মীদের সভায় মরিয়ম এ হুমকি দেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ইমরান খানকে মরিয়ম নওয়াজের কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় ১২:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০