ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউটার ট্রেনের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক নাসির (২৪) নিহত হয়েছে।

নিহত নাসির হচ্ছে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের বকুলের ছেলে।

নাচোল উপজেলার কসবা ইউপির চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে রাজশাহী হতে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেন বেলা এগারটার দিকে কসবা ইউপির যাদুপুর রেলক্রসিং পৌঁছালে মাটিভর্তি একটি ট্রাক্টরের সাথে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ট্রাক্টর চালক ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, ঘটনাটি জিআরপিকে অবহিত করা হয়েছে।

ট্যাগস

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ১

আপডেট সময় ০৪:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০