ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে মোটর সাইকেল-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর ধামইরহাটে মোটর সাইকেল ও ভটভটি মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।

ধামইরহাট থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,বুধবার দুপুর ১টার দিকে ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বিহারীনগর ব্রীজের দক্ষিণে রাস্তার বাক মোড়ে এ সংঘর্ষ বাধে।

মোটর সাইকেল আরোহী আশরাফ সিদ্দিকী হিলু (২৫) আমাইতাড়া থেকে নিজ বাড়ীতে ফেরার পথে ওই স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মাছ বোঝাই একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে।

এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী আশরাফ মারা যায়।

নিহত আশরাফ উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত সিঙ্গারুল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। সংঘর্ষের পর ভটভটি রেখে চালক পালিয়ে যায়।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভটভটির চালক পলাতক রয়েছে। থানায় এব্যাপারে একটি সাধারণ ডায়েরী অন্তর্ভূক্ত করা হয়েছে।

ট্যাগস

ধামইরহাটে মোটর সাইকেল-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৮:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০