ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

রাজাশাহীতে বিপুলপরিমাণ “ট্যাপেন্ডাডল জব্দ”

স্টাফ রিপোর্টারঃ ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহৃত বিপুলপরিমাণ ট্যাপেন্ডাডল জব্দ করল রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশ। কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে ১১ হাজার ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার বিকেল সোয়া ৪টার দিকে সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) উৎপল কুমার চৌধুরীর নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজসহ পুলিশের একটি দল এ অভিযান চালায়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানাধীন বসরী মৌজাস্থ আই বাঁধের উত্তর মাথায় পাকা রাস্তায় রুবেল হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম আ. আজিজ। সে চরমাঝারদিয়ার (হরুমণ্ডল পাড়া) এলাকার বাসিন্দা। এ সময় তার নিকট থেকে ১১ হাজার ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।

আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রস্তাবমতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে এর সুপারিশের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৬৫ ধারামতে ট্যাপেন্ডাডলকে মাদকদ্রব্য হিসেবে তফসিলভুক্ত করে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

রাজাশাহীতে বিপুলপরিমাণ “ট্যাপেন্ডাডল জব্দ”

আপডেট সময় ০১:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০