ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। চলতি সপ্তাহের শুরুর দিকে জেলেনস্কির দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল বলে জানায় দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।

সোমবার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন জেলেনস্কি। তার সঙ্গে অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও এক শীর্ষ সহযোগী আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার জেলেনস্কি কার্যালয়ের মুখপাত্র বলেন, তিনি প্রথমে বাড়িতেই ছিলেন। সঠিকভাবে আইসোলেশনে থাকতে এবং কেউ যেন তার কাছ থেকে আক্রান্ত না হন তা নিশ্চিত করতে পরে তিনি হাসপাতালে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে রোগীদের জন্য ভালো ব্যবস্থা আছে। তার অবস্থা গুরুতর নয়।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে ইউক্রেনে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। অক্টোবর ও নভেম্বর জুড়ে তা অব্যাহত রয়েছে। ডিসেম্বর পর্যন্ত সরকার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সংক্রমণের বিস্তার ঠেকাতে।

বুধবার জেলেনস্কির মন্ত্রিসভা দেশজুড়ে লকডাউন জারির সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ১৪৫ জনের।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ইউক্রেনের প্রেসিডেন্ট

আপডেট সময় ০৮:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০