ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যে পরীক্ষামূলক ওষুধ করোনায় ব্যাপক কাজে দিচ্ছে!

আন্তর্জাতিক ডেস্কঃ  করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার পরীক্ষামূলক ওষুধ লেরনলিমাব ব্যাপক কাজে দিচ্ছে বলে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাইটোডাইন কর্তৃপক্ষ। 

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে সাইটোডাইন জানায়, যুক্তরাষ্ট্রের খাবার ও ওষুধ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে লেরনলিমাব পরীক্ষা করে দেখা গেছে- বেশিরভাগ রোগীই উল্লেখযোগ্যহারে সেরে উঠেছে।

এইচআইভি এইডস ও স্তন ক্যান্সারের চিকিৎসায় মূলত লেরনলিমাব ব্যবহার করা হয়। তবে করোনা চিকিৎসায় এটি কাজে দিচ্ছে। কভিড -১৯ যখন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে পাল্লা দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে; এই ওষুধটি সাইটোকাইন ঝড় কাটিয়ে উঠতে শরীরের উিমিউন সিস্টেমকে সাহায্য করছে।

এফডিএ’র তত্ত্বাবধানে ৪৯ জন রোগীকে লেরনলিমাব দেওয়া হয়। তার মধ্যে ১১ জন করোনা রোগীই নিউইয়র্ক হাসপাতালের। জানা গেছে, তাদের সবাই নিবিড় পরিচর্যাকেন্দ্রের গুরুতর রোগী। সাতজন অঙ্গ পরিবর্তন করা রোগী এবং ১০ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অতীতে ডায়লালিসিস করে নিয়েছেন। সেই রোগীদের লেরনলিমাব দেওয়ার পর করোনার উপসর্গ কমে গেছে।

সাউদার্ন ক্যালিফোর্নিয়া হাসপাতালে চিকিৎসাধীন ২৩ জন গুরুতর রোগীকে লেরনলিমাব দিয়ে ইতিবাচক ফল পাওয়া গেছে। এমনকি এই ওষুধ দেওয়ার পর দু’জন রোগী লাইফসাপোর্ট খুলে দিয়েও স্বাভাবিক হয়েছেন।

লেরনলিমাব দেওয়া এক রোগী নিউইয়র্ক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

সূত্র : ফক্সনিউজ

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যে পরীক্ষামূলক ওষুধ করোনায় ব্যাপক কাজে দিচ্ছে!

আপডেট সময় ০২:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০