ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১৫ টাকা পর্যন্ত

পেয়াজ

অর্থনীতি ডেস্কঃ রোজার আগে হুট করে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম এবার কমতে শুরু করেছে। গত দু’দিনে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১৫ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা জানান, চাহিদা কমায় এখন পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বিভিন্ন বাজারে ৬৫ টাকা থেকে পেঁয়াজের কেজি ৪৫ টাকা পর্যন্ত নেমেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৪৫ টাকা। যা রোজার শুরুতে ছিল ৬৫ টাকা।

ক্রেতারা বলছেন, রোজার আগে হুট করে দাম বেড়ে গেল। এখন আবার দাম কমে গেছে। কী এমন হল যে এক সপ্তাহের মধ্যে এমন দাম বাড়া-কমার ঘটনা ঘটবে।

এতেই বোঝা যায় পেঁয়াজের দাম কারসাজি করে বাড়ানো হয়েছে। রোজাকে হাতিয়ার করে এই ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল। এখন বিক্রি কমায় দামও কমে গেছে।

ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, পেঁয়াজের হুটহাট দাম বাড়া-কমার কারণে আমরাও বিপদে পড়ে যাই। রোজার আগে ৫৫ টাকা কেজি কেনা আমার এক বস্তা পেঁয়াজ রয়েছে। এই পেঁয়াজ এখন ৫০ টাকা কেজি বিক্রি করছি। আর নতুন আনা পেঁয়াজ ৪৫ টাকা কেজি বিক্রি করছি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১৫ টাকা পর্যন্ত

আপডেট সময় ১২:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০