ঢাকা ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

উখিয়ার অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২০ দোকান

কুতুপালং বাজারে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ  উখিয়া উপজেলার কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মার্কেটের অন্তত ২০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৬ এপ্রিল) ভোর ৫ টার দিকে বাজারের নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া ভুট্টো মার্কেটে এ আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় জনতাও আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন।

এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এমদাদুল হক জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়নি। তবে তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম চেষ্টা চালাচ্ছেন বলে জানান।

কুতুপালং বাজার ব্যবসায়ীর সভাপতি হেলাল উদ্দিন জানান,অগ্নিকাণ্ডে প্রায় ২০/২২টির মতো দোকান পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান।তবে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানের মধ্যে, চায়ের দোকান, মুদির দোকানসহ বিভিন্ন দোকান ছিল, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০/২৫ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা দেন এ প্রতিবেদককে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

উখিয়ার অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২০ দোকান

আপডেট সময় ০৪:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০