ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

যে কারণে চীন থেকে সহজেই ছড়িয়েছে করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্কঃ  করোনা ভাইরাসের তাণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। একই রকম শোচনীয় অবস্থা ইউরোপের দেশ ইতালি, স্পেন ও ফ্রান্সের। এর ধ্বংসযজ্ঞে অসহায় হয়ে পড়েছে ব্রিটেনও।

প্রাণঘাতী এই করোনাভাইরাসের আঁতুরঘর হল চীনের উহান। সেখান থেকেই আজ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে কালো থাবা বসিয়েছে এই ভাইরাস। তবে কিভাবে এই মারণ ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে তার খানিকটা রূপরেখা উঠে এলো এপির সাম্প্রতিক তথ্যে।

করোনাভাইরাস চীন থেকে গোটা বিশ্বে যে ছড়িয়েছে তা নিয়ে বিতর্ক বহুস্তরেই রয়েছে। তবে এপির দাবি, চীনের সরকারের প্রবল উদাসীনতাই এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী।

চীন বিষয়টি নিয়ে যথেষ্ট সতর্কতা নেয়নি বলেই দাবি করেছে এপি। তারা বলছে, চীনে যখন তিন হাজার জন এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন, তখন জানুয়ারি মাসের ২০ তারিখ। এই ৭ দিন সময় চীনের প্রেসিডেন্ট জিনপিং এর হাতে থাকলেও, তিনি করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করেননি।

চীন সাতদিন সময় পেয়েও যেমন দেশবাসীকে সতর্ক করতে পারেনি, তেমনই সেদেশের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এই সময়ে কোনও নতুন কেস রেজিস্টার করেনি। যার ফলে রোগের শনাক্তকরণে সমস্যা হয়েছে।

চীনের সরকার তথ্য চেপে রাখার ক্ষেত্রে বড়সড় ভূমিকা পালন করেছে। সেদেশের মিডিয়ায় এই খবর সহজে আসতে না দিয়ে, চীন বড়সড় ক্ষতি করেছে গোটা বিশ্বের। এমনই ইঙ্গিত এপির রিপোর্টে।

যদিও চীন জানিয়েছিল, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এ বিষয়ে অবহিত করে রেখেছিল। সূত্র: ওয়ানইন্ডিয়া

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

যে কারণে চীন থেকে সহজেই ছড়িয়েছে করোনাভাইরাস

আপডেট সময় ১২:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০