ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অতি বেগুনি রশ্মির এলইডি লাইট দিয়ে ধ্বংস হবে করোনা ভাইরাস!

করোনা ভাইরাস (ছবি : সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্কঃ  সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ভ্যাকসিন এবং চিকিৎসার ওষুধ উদ্ভাবনে মরিয়া হয়ে উঠেছেন বিজ্ঞানিরা। তবে ভ্যাকসিন আসতে এখনো এক থেকে দেড় বছর দেরি। সে কারণে করোনার কবল থেকে বাঁচতে নানা ধরনের উপায়ের কথা বলছেন বিশেষজ্ঞরা। 

হাঁচি-কাশি দিলে কিংবা চোখে-নাকে হাত দেওয়ার পর সাবান পানি দিয়ে হাত ধোয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। এমনকি বাইরে থেকে আসার পর হাত-পা তো বটেই, গোসলও করতে বলা হচ্ছে। বাড়তি নিরাপত্তার জন্য পরিহিত পোশাক সাবান পানি দিয়ে ধুয়ে রোদে শুকানোর কথাও বলছেন বিশেষজ্ঞরা।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সান্তা বারবারা’র সলিড স্টেট লাইটিং অ্যান্ড অ্যানার্জি ইলেকট্রনিক্স সেন্টার (এসএসএলইইসি) জানিয়েছে, অতি বেগুনি রশ্মি ছড়ানো এলইডি লাইট করোনা ভাইরাস ধ্বংস করতে পারে। এ ধরনের এলইডি লাইট পৃষ্ঠতল, বাতাস ও পানি করোনা ভাইরাস মুক্ত করতে পারে। আর সেটি তৈরি করছে প্রতিষ্ঠানটি।

গবেষক ক্রিস্টিয়ান জোলনার বলেন, হাসপাতালের মতো জায়গায় জীবাণুনাশক, পার্সোনাল প্রোটকশন ইক্যুইপমেন্ট (পিপিই) জীবাণু থেকে সুরক্ষা দিতে পারে। সেই সঙ্গে হিটিং ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশন অনেকটা কাজে দেয়। এরই মধ্যে জীবাণু ধ্বংস করার জন্য ছোট আকারের স্থানগুলোতে অতি বেগুনি রশ্মি সমৃদ্ধ এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে।

তিনি আরো বলেন, অতি বেগুনি রশ্মি করোনাভাইরাস শরীরে ঢুকে পড়ার আগে ধ্বংস করতে সক্ষম। করোনার জীবাণু ধ্বংসে এটি কার্যকর। এসএসএলইইসি গবেষণা করে দেখেছে, অতি বেগুনি রশ্মিতে ৯৯ দশমিক ৯ শতাংশ করোনাভাইরাস ধ্বংস হয়ে যায়। আর সেটাও মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে।

করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৯৭ হাজার নয়শ ছয়জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৬ হাজার ছয়শ জনের।  বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩ লাখ ৯২ হাজার সাতশ ৪৯ জন। আক্রান্তদের মধ্যে ৫১ হাজার ছয়শ নয় জনের অবস্থা গুরুতর। সূত্র : মেডিকেল এক্সপ্রেস ডটকম

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অতি বেগুনি রশ্মির এলইডি লাইট দিয়ে ধ্বংস হবে করোনা ভাইরাস!

আপডেট সময় ০২:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০