ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনা ঠেকাতে শি জিনপিংয়ের দ্বারস্থ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের কথা হয়েছে। তারা করোনা ভাইরাস মহামারি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলেও জানান তিনি।

শুক্রবার (২৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

ট্রাম্প এক টুইটে বলেন, ‘চীন অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে এবং ভাইরাসটি সম্পর্কে খুব শক্ত ধারণা তৈরি হয়েছে তাদের। আমরা একসঙ্গে কাজ করছি।’

শুক্রবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, টেলিফোনের মাধ্যমে দুই দেশের শীর্ষ নেতার আলাপ হয়েছে কিন্তু কী আলোচনা হয়েছে সেটি নিয়ে বিস্তারিত জানায়নি তারা।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে শুরু হওয়া করোনা ভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’ সম্বোধন করে সমালোচিত হয়েছেন ট্রাম্প। এমনকি চীনের করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন তিনি। এরইমধ্যে জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের পর তিনি প্রশংসাসূচক মন্তব্য করলেন।

এদিকে করোনা ভাইরাস মহামারি বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ২৮১ জন এবং মারা গেছেন ২৪ হাজার ৯০ জন। আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮৫ হাজার ৫০০ জনেরও বেশি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনা ঠেকাতে শি জিনপিংয়ের দ্বারস্থ ট্রাম্প

আপডেট সময় ১২:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০