ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর মহাদেবপুরে দোয়া মাহফিল Logo নওগাঁয় ব্যবসায়ীর মাথায় আঘাত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেলো দুর্বৃত্তরা Logo নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা জরাজীর্ণ হাজারো মানুষের ভোগান্তি Logo তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? Logo নওগাঁয় বিয়ে বাড়ীর খাবার খেয়ে ১ জনের মৃত্যু অসুস্থ ২০ Logo  নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থী এনামুল হকের মোটর সাইকেল শোডাউন Logo জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo নওগাঁর মান্দায় এম এ মতীনের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা-লিফলেট বিতরণ   Logo নওগাঁয় এক লাখ টাকা চাঁদা না পেয়ে আমচাষীর ৩৫০ গাছ কেটে দিল সন্ত্রাসীরা

মধ্য আফ্রিকার চাদের সামরিক ঘাঁটিতে হামলায় নিহত ৯২ সেনা

আন্তর্জাতিক ডেস্কঃ  মধ্য আফ্রিকার দেশ চাদের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে নাইজেরীয় বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম। এই হামলায় চাদের অন্তত ৯২ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৫ মার্চ) ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, নাইজেরিয়ার সীমান্ত পার হয়ে আসা এসব সন্ত্রাসী চাদের সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পশ্চিমাঞ্চলীয় ল্যাক প্রদেশের বোমা এলাকায় সাত ঘণ্টা ধরে এই হামলা চলে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি ইতনো জানিয়েছেন, হামলায় তাদের কমিশন্ড এবং নন-কমিশন্ড সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার পর তিনি ওই সেনা ঘাঁটি পরিদর্শন করেন।

ইদ্রিস দেবি ইতনো বলেন, এই প্রথম আমরা এত বেশি সেনা হারালাম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা মুখপাত্র জানান, বোকো হারামের হামলায় সামরিক বাহিনীর অন্তত ২৪টি গাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি সাঁজোয়া যান। এছাড়া সন্ত্রাসীরা বেশ কয়েকটি স্পিডবোট নিয়ে গেছে।

ট্যাগস

রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

মধ্য আফ্রিকার চাদের সামরিক ঘাঁটিতে হামলায় নিহত ৯২ সেনা

আপডেট সময় ০৭:১৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ  মধ্য আফ্রিকার দেশ চাদের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে নাইজেরীয় বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম। এই হামলায় চাদের অন্তত ৯২ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৫ মার্চ) ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, নাইজেরিয়ার সীমান্ত পার হয়ে আসা এসব সন্ত্রাসী চাদের সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পশ্চিমাঞ্চলীয় ল্যাক প্রদেশের বোমা এলাকায় সাত ঘণ্টা ধরে এই হামলা চলে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি ইতনো জানিয়েছেন, হামলায় তাদের কমিশন্ড এবং নন-কমিশন্ড সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার পর তিনি ওই সেনা ঘাঁটি পরিদর্শন করেন।

ইদ্রিস দেবি ইতনো বলেন, এই প্রথম আমরা এত বেশি সেনা হারালাম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা মুখপাত্র জানান, বোকো হারামের হামলায় সামরিক বাহিনীর অন্তত ২৪টি গাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি সাঁজোয়া যান। এছাড়া সন্ত্রাসীরা বেশ কয়েকটি স্পিডবোট নিয়ে গেছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471