ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ  করোনার কারণে যুক্তরাজ্য এখন ভয়াবহ সমস্যার সম্মুখীন। দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র প্রিন্স চার্লস। খবর ‘রয়টার্স’।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) সকালের দিকে রাজ পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ার তার পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তবে তার অবস্থা গুরুতর নয়।

প্রিন্স চার্লসের করোনা ধরা পড়ায় ডাচেস অব কর্নওয়ালের শরীরও পরীক্ষা করা হয়েছে। তবে তার করোনা ভাইরাস ধরা পড়েনি।

এ দিকে কার মাধ্যমে প্রিন্স চার্লস করোনা সংক্রমিত হয়েছেন তা এখনো জানা সম্ভব হয়নি। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি জনসমাগমে অংশ নিয়েছেন প্রিন্স চার্লস।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৮ হাজার ৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪২২ জন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৬:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০