ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনা আক্রান্ত নেই চীনের হুবেই প্রদেশে টানা ৫ম দিন

আন্তর্জাতিক ডেস্কঃ  প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সুতিকাগার সেই চীনের হুবেই প্রদেশে টানা পঞ্চম দিনের মতো নতুন আক্রান্ত কোনো রোগী নেই। অথচ হুবেই ও এই প্রদেশের গুরুত্বপূর্ণ শহর উহান ছিল আক্রান্ত এবং মৃত্যুর শীর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চীনের এই অভূতপূর্ব সাফল্য সারা বিশ্বের জন্য এখন দৃষ্টান্ত।

সোমবার (২৩ মার্চ) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় চীনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। নতুন আক্রান্ত ৩৯ জন। তবে হুবেইতে কোনো নতুন আক্রান্ত বা মৃত্যু নেই।

নতুন আক্রান্তদের সবাই চীনের বাইরের ব্যক্তি। চীনে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৩ জন। মোট মৃত্যু ৩২৭০ জন। এর মধ্যে শুধু হুবেই প্রদেশে মৃত্যু ৩১৫১ জন। আর সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭২ হাজার ৭০৩ জন।

এদিকে বিশ্বব্যাপী মোট আক্রান্ত তিন লাখ ৩০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে প্রায় ১৫ হাজার মানুষের। মোট মৃত্যুর দিক দিয়ে শীর্ষে আছে ইতালি (প্রায় সাড়ে ৫ হাজার)। মোট আক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা ১৯২।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনা আক্রান্ত নেই চীনের হুবেই প্রদেশে টানা ৫ম দিন

আপডেট সময় ১২:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০