ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

বাগেরহাটে আড়াই লাখ টাকার জালনোটসহ যুবক গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের কচুয়ায় আড়াই লাখ টাকার জাল নোটসহ শেখ জাকির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের বয়াসিংঙা গ্রামের রাস্তা থেকে জাল নোটসহ জাকিরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সকালে কচুয়া থানার উপপরদর্শক (এসআই) সঞ্জয় মন্ডল বাদী হয়ে জাকিরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে।

জাকির বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পারনওয়াপাড়া গ্রামের শেখ আনোয়ার হোসেনের ছেলে। তার কাছ থেকে ২০০টি এক হাজার টাকার এবং ১০০টি পাঁচশ টাকা নোট উদ্ধার করে পুলিশ।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, শুক্রবার রাত নয়টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কচুয়া উপজেলার বয়াসিংঙা গ্রাম থেকে জাকির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে আড়াই লাখ টাকার জালনোট উদ্ধার হয়।

তিনি বেশ কিছুদিন ধরে এই বাইরে জালনোট কিনে এনে জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে সরবরাহ করছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে জাকির। এই টাকা কোথায় থেকে আসে এর সাথে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

বাগেরহাটে আড়াই লাখ টাকার জালনোটসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০২:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১