ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর মিস্টার আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকা উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া যুবক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারীতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে যায়। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় চোরাকারবারি চক্রের অন্যান্য সদস্যরা সরে গেলেও মিস্টার আলী নামে এক যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ।

বিজিবির জামালপুর-৩৫ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ করেনি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি। এ বিষয়ে বিএসএফকে জানানো হলেও তারা এখনও উত্তর দেয়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় ০৪:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬