ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বিএনপির থেকে জামায়াত-এনসিপি জোট অনেক এগিয়ে: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের তুলনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেকখানি এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সামনে রেখে এখনো সমতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি— এ বিষয়ে ইইউ প্রতিনিধিদের অবহিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতে বিভিন্নভাবে ইঙ্গিতমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ঋণখেলাপি থাকা সত্ত্বেও অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নাহিদ ইসলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়ায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। তিনি বলেন, বিচারহীনতার কারণে একটি নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হয়েছে।

তবে এসব প্রতিকূলতার মধ্যেও মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সার্বিক প্রস্তুতির দিক থেকে বিএনপির জোটের তুলনায় জামায়াত ও এনসিপির জোট অনেকটাই এগিয়ে রয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বিএনপির থেকে জামায়াত-এনসিপি জোট অনেক এগিয়ে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৪:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬