ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে প্রকাশ্য এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

‎রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শহরের নাজমুল চত্বর চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়।

‎নিহত আব্দুর রহমান (১৮) ইসলামীয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার বাসিন্দা রেজাউর রহমানের ছেলে। ‎এ মৃত্যুর ঘটনার পর শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শার্ট-প্যান্ট ও জ্যাকেট পরিহিত ১৫-২০ জন যুবক ধারাল অস্ত্র চাপাতি ও ছুরি হাতে নিয়ে হঠাৎ করে বাজার স্টেশনগামী একটি সিএনজিচালিত অটোরিকশা গতিরোধ করে। পরে অটোরিকশায় থাকা আব্দুর রহমানকে কুপিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

‎পরে স্থানীয়রা আহত আব্দুর রহমানকে দ্রুত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকনুজ্জামান নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের গভীর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানান।

‎এদিকে, ঘটনার পর হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল যুবক হাতে ধারাল অস্ত্র নিয়ে চৌরাস্তা মোড়ে একটি সিএনজি থামিয়ে যাত্রীকে কুপিয়ে জখম করছে।

‎সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল কাজ করছে। নিহতের মরদেহ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎সিরাজগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ (অপরাধ ও অভিযান) হাফিজুর রহমান বলেন, আমরা এ পর্যন্ত ৩ জনকে আটক করেছি। বাকিদের ধরতে অভিযান চলছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫