নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রকাশ্য ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই কারীরা ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সে সাথে তাদের অস্ত্রের আঘাতে ইয়ামিন নামের এক যুবক গুরুত্বর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।ঘটনাটি ঘটে উপজেলার আঙ্গরত কলোনী মোড় এলাকায়।
ভুক্তভোগী ইয়ামিনের বড় ভাই মোঃ আল আমিন বলেন ধান কেনার জন্য মহাজনের কাছ থেকে টাকা আনতে তাঁর ছোট ভাই ইয়ামিনকে পাঠান। মোটরসাইকেলে করে টাকা নিয়ে ফেরার পথে কলোনী মোড়ে পৌঁছালে হঠাৎ পিছন থেকে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে।
এতে তিনি সড়কে ছিটকে পড়েন।এরপর ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা ব্যাগে থাকা ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ইয়ামিন বলেন“টাকা নিয়ে আসার সময় রাস্তার ব্যাঁকে গাড়ি স্লো করতেই তারা পিছন থেকে মাথায় বাড়ি দেয়। আমি প্রতিরোধ করার চেষ্টা করলে আরও কয়েকজন এসে আমাকে চেপে ধরে। পরে একজন পথচারী এগিয়ে আসতেই তারা টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায় । আহত ইয়ামিনের বড় ভাই আল আমিন বলেন— “মহাজনের কাছ থেকে টাকা আনতেই তাকে পাঠাই।
ছিনতাই হওয়ার পর ৯৯৯ এ ফোন দিলেও কোনো সেবা পাইনি।”স্থানীয় এক চিকিৎসক, বলেন— “আমি দেখি কয়েকজন মিলে একজনকে মারধর করছে। কাছে যেতেই ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে বুঝি তারা টাকা নিয়ে গেছে।” আহত ইয়ামিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর মাথায় সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: 













