ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোলাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকের এ ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

রবিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

মরদেহ উদ্ধার করে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নিহত তরুণের নাম আবুল কালাম আযাদ। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। তিনি বলেন, এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। জাপানিজ ঠিকাদারদের ত্রুটি ঠিক করতে বলা হলেও তারা করেনি।

গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়িতে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এ ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

বিয়ারিং প্যাড ব্যবহার হয় বড় সেতু বা উড়ালপথ নির্মাণে। পিলার ও উড়ালপথের সংযোগস্থলে বসানো এই রাবারের উপাদান গাড়ির চাপ সরাসরি পিলারে না দিয়ে মাটির দিকে নামিয়ে দেয়। বাংলাদেশের মেট্রোরেলেও এটি ব্যবহার করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

আপডেট সময় ০১:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫