ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হ্যাটট্রিক করে গোল্ডেন বুট জিতলেন মেসি

এই বয়সে দুর্দান্ত হ্যাটট্রিক করে মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুমসেরা গোলদাতার পুরস্কার (গোল্ডেন বুট) জিতলেন লিওনেল মেসি। শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে ইন্টার মায়ামির ৫-২ গোলের জয়ে বড় অবদান রাখেন আর্জেন্টাইন সুপারস্টার। তিনটি গোলের পাশপাশি করেছেন একটি অ্যাসিস্ট।

এই জয়ের ফলে নিয়মিত মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ২৯—মাত্র ২৮ ম্যাচে। এর মাধ্যমে প্রথমবারের মতো এমএলএসে সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গা ও ন্যাশভিলের স্যাম সারিজ। দুজনই মৌসুম শেষ করেছেন ২৪ গোল নিয়ে। ২০২৪ মৌসুমেও ২০ গোল ও ১৬ অ্যাসিস্টের সুবাদে মেসি এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় (এমভিপি) হয়েছিলেন।

এ মৌসুমে মেসি শুধু গোলই নয়, দিয়েছেন লিগ-সর্বোচ্চ ১৯টি অ্যাসিস্ট। ফলে তার মোট গোল অবদান দাঁড়িয়েছে ৪৮ (২৯ গোল + ১৯ অ্যাসিস্ট)।

এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইন্টার মায়ামি, ফলে প্লে-অফের প্রথম রাউন্ডে তারা ঘরের মাঠে খেলবে। প্রতিপক্ষ আবারও ন্যাশভিল এসসি। দলের প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘আজও লিও অসাধারণ খেলেছে, যেমনটা সে প্রায়ই করে। আমি মনে করি, এ মৌসুমে সে যা করেছে, তাতে ২০২৫ সালের এমভিপি পুরস্কার তারই পাওয়া উচিত।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হ্যাটট্রিক করে গোল্ডেন বুট জিতলেন মেসি

আপডেট সময় ১২:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫