ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জানা গেলো স্পেন-আর্জেন্টিনার ‘ফিনালিসিমার’ তারিখ ও ভেন্যু!

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার বহুপ্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে। আয়োজক ভেন্যু চূড়ান্ত — কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়াম, যেখানে ২০২২ সালে বিশ্বকাপ শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

সূত্র বলছে, উয়েফা, কনমেবল এবং দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যকার সাম্প্রতিক আলোচনায় ২০২৬ সালের ২৮ মার্চ ম্যাচটি আয়োজনে প্রাথমিকভাবে সম্মতি হয়েছে। এখন বাকি কেবল দুটি দলেরই ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হওয়া।

আর্জেন্টিনা ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।স্পেন সরাসরি কোয়ালিফাইয়ের দোরগোড়ায়; তবে গ্রুপ শীর্ষে না উঠলে ম্যাচ পেছানোর সম্ভাবনা

বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহাসিক ভেন্যু লুসাইল স্টেডিয়ামে আবারো ফিরছে বড় ম্যাচের উত্তাপ। মেসির জাদুতে ২০২২ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে যেখানেই ট্রফি উঠেছিল আর্জেন্টিনার হাতে, এবার সেখানে আরও একবার ইতিহাস রচনার সুযোগ পাচ্ছে দলটি।

দুই দলের শেষ দেখাও স্মরণীয়। ২০১৮ সালের মার্চে রিয়াদে এক প্রীতি ম্যাচে স্পেন ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনাকে। ওই ম্যাচে মেসি খেলেননি, এবার তাই প্রতিশোধ নেওয়ার মঞ্চও তৈরি হতে পারে।

ইউরোপের চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মুখোমুখি লড়াই — ফুটবলের দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জানা গেলো স্পেন-আর্জেন্টিনার ‘ফিনালিসিমার’ তারিখ ও ভেন্যু!

আপডেট সময় ০১:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫